দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত্মে পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একজন আসামিসহ একটি মোটরসাইকেল, ভারতীয় ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
এসব মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।
বুধবার (১৯ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, মঙ্গলবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন জলপাইতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প, অচিন্ত্মপুর বিওপি ও চৌঠা বিওপির সদস্যরা পৃথক চারটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্ত্মর থেকে একজন আসামিসহ একটি মোটরসাইকেল, ১৭৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, ৯৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৫১৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মোট সিজার মূল্য ৫ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত্মে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশিস্নষ্ট আসামিদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন