সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম ও অচিন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ০২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন বড়গ্রাম এবং বিরামপুর থানাধীন হামলাকুড়ি নামক স্থানে পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বড়গ্রাম বিওপি কর্তৃক ১২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ALPRAZOLAM 0.5) এবং অচিন্তপুর বিওপি কর্তৃক ৩৩৪ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪,১০,১০০/- (চার লক্ষ দশ হাজার একশত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন