বিরলে বোন ও তাঁর সন্তানদের ভিটেমাটি হতে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।
নাজমুন নেহার থানার অভিযোগে জানান, স্বামী মারা যাওয়ার পর উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের ধামইর গ্রামের পৈত্রিক বাড়ীতে সন্তানসহ তিনি গত প্রায় ২৭ বছর যাবৎ বসবাস করে আসছেন। সন্তানদের লালন পালন এবং পিতা নজিবদ্দীন আহমেদ ও মাতার সেবা যত্নসহ দেখাশুনার যাবতীয় কাজ তিনি করতেন। স্বামীর মোহরানার টাকা দিয়ে ৫২ শতক জমি ক্রয় করেন। পিতা নজিবদ্দীনের ১৫-১৬ বিঘা জমি রয়েছে। পিতা- মাতা জীবদ্দশায় নিজের বাড়ীতে নাজমুন নেহারকে থাকতে দিলেও কোন সন্তানকে কোন জমি লিখে দিয়ে যাননি। কিন্তু ৩০ আগস্ট ২০২৬ রবিবার সকালে আপন দুই ভাই আব্দুল মান্নান ও আব্দুল মালেক হঠাৎ রাজমিস্ত্রি নিয়ে এসে নাজমুন নেহার এর বসবাসকৃত বাড়ীর টিন ভাংচুর করাসহ সাংসারিক বিভিন্ন মালামাল ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেন। নাজমুন নাহার ও তাঁর দুই ছেলেকে বসবাসকৃত বাড়ী খালি করে দিতে বলেন এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন