দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার কলেজ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৯০০ গ্রাম গাঁজা ও নগদ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে বীরগঞ্জের কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সুজালপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. রুবেল ইসলাম মামুন ওরফে বাবু (৩৫) এবং হাফিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম রফিক ওরফে ডিপজল (৩৪)।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন