দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সেবনের অভিযোগে পাঁচ আসামিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে আটক পাঁচ আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। সাজা শেষে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন বীরগঞ্জ উপজেলার শব্দলপুর গ্রামের মৃত হাসিনুরের ছেলে মো. আসলাম আজাদ, যোতরঘু গ্রামের হাসেম আলীর ছেলে মো. রবিউল ইসলাম, বড় করিমপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মনির হোসেন, একই গ্রামের মৃত মঙ্গলুর ছেলে ইয়াকুব আলী এবং বড় করিমপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে মো. শামীম ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মাদক ব্যবসা ও সেবন বন্ধে নিয়মিত অভিযান এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো আরিফ ইসলাম
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
তারিখঃ ২৫/০৮/২০২৬
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন