দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বাজারে মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় মাদক নির্মূল কমিটি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেবীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা জানান, এলাকায় মাদক নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মাদকের বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন