দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যাপাড়া (শাহপাড়া) গ্রামের বাসিন্দা রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
জানা গেছে, রবিবার আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামকস্থানে ইজি বাইকের সঙ্গে সংঘর্ষে আহত হন। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে তিনি ইন্তেকাল করেন ।
বিষয়টি নিশ্চিত করে কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান, মরহুমের নামাজের জানাজা সোমবার সকাল ১০ টার দিকে নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন