দিনাজপুরের বোচাগঞ্জে ১২ অক্টোবর সোমবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১পুড়িয়া গাঁজাসহ সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা গ্রামের বসবাসকারী মৃত ফজলুল ইসলাম এর পুত্র মোঃ আশরাফুল আলমকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ৩নং- মুর্শিদহাট ইউনিয়নের পাঁচপুকুর এলাকায় আশরাফুল আলম মাদক ব্যবসা পরিচালনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আহসান হাবিব এর নির্দেশে এস আই আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশরাফুল আলমের খড়ির ঘরে অভিযান চালিয়ে ২১পুড়িয়া গাঁজাসহ আশরাফুল আলমকে আটক করে থানায় নিয়ে আসে।
এছাড়াও সকাল আনুমানিক সাড়ে ১০ সময় উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান এর নেতৃত্বে উপজেলার ৬নং- রনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের বসবাসকারী মৃত ইসলাম হোসেন এর পুত্র ফিরোজ কবির এর বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ফিরাজ কবিরকে আটক করে পুলিশ। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবী ফিরোজ কবিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মুলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন