বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ ঠাকুরগাঁও জেলায় সফর করে রাষ্ট্রপতির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি মহামান্য রাষ্ট্রপতির বাসভবন, সফরসূচির আওতাধীন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব ও প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মহামান্য রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনে সমন্বয়, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর ডিআইজি মহোদয় গুরুত্বারোপ করেন।
রংপুর রেঞ্জ পুলিশ মহামান্য রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত কার্যক্রম অব্যাহত রেখেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন