রংপুরের গঙ্গাছড়ায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগরীর কোতোয়ালি থানার বাবুপাড়া রেলগেট এলাকার আব্দুল হকের স্ত্রী মনি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মুন্নি বেগম (৫৫)।
এসআরবি-১৩ রংপুর সদর দপ্তরের বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযান পরিচালনার সময় ওই দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়।
এসআরবির এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই নারীর কাছ থেকে মাদক নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনায় সহায়তা করবে এসআরবি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন