হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেনের বিরম্নদ্ধে আক্রোশ, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির হিলি প্রতিনিধি মো. তাহাকিক হাসান। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাংবাদিককে ৪৭দিন কারাগারে থাকতে হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তার মা মোছা: মমতাজ বেগম, মোজাম্মেল হোসেন মুকুল, ইউসুফ আলী, মুন্নী আকতার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তাহাকিক হাসান বলেন, গত ২০ জুন নাগরিক টিভির অনলাইনে 'হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন' শিরোনামে সংবাদ প্রকাশের পর ওসি তার ওপর ক্ষুব্ধ হন। পরে সরকারি গাছ কর্তন ও সার্বিক বিষয়ে দিনাজপুর জেলার পুলিশ সুপারকে তথ্য দেয়া, ৫ হাজার পিস অ্যাম্পুল উদ্ধার করে ২ হাজার পিস দেখানো এবং দুইজনকে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতার দেখানোর তথ্য সংগ্রহ করায় তার প্রতি ওসির আক্রোশ আরও বাড়ে।
দুর্নীতির দায়ে অভিযুক্ত নিজের অপকর্ম ঢাকতে ও ব্যক্তিগত আক্রোশ মেটাতে ক্ষমতার চরম অপব্যবহার করছেন। হিলি থানায় বসে ক্ষমতার দাপট দেখিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করছেন।তাহাকিক হাসান এসব অভিযোগের তদন্ত্ম,তার পরিবারের সদস্যদের মামলা থেকে অব্যাহতি এবং ওসি জাকির হোসেনের বিরম্নদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে ওসি মো. জাকির হোসেন বলেন, একজনকে তালাবদ্ধ করে রাখা, চাঁদাবাজি ও অপহরণের মামলায় গত ২ জুলাই তাহাকিক হাসানকে গ্রেপ্তার করা হয়। তদন্ত্ম ও অপহৃত ব্যক্তির জবানবন্দির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে করা অন্যান্য অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন