দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার এক আসামি ও তিন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে যথাযথ পুলিশ পাহারায় তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা (আলীহাট) গ্রামের আবু সুফিয়ান (৪৪), আলীহাটের পালশা পাঠানপাড়া গ্রামের সানোয়ার হোসেন (৪০), বড়চড়া গ্রামের জিয়ারুল ইসলাম (২২) ও মধ্য বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের সুইটি আক্তার (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু সুফিয়ান হাকিমপুর থানার ২০২৫ সালের ২৭ মে তারিখের ১৭ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৪ ও ৬ ধারায় দায়ের করা হয়েছে।
অন্যদিকে, সানোয়ার হোসেন ঘোড়াঘাটের জিআর-১১৭/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, জিয়ারুল ইসলাম শিবগঞ্জের জিআর-১৬/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং সুইটি আক্তার হাকিমপুরের জিআর-১৮১/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন