দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসে ভুয়া ওয়ারিশ কাগজপত্র ব্যবহার করে জমির নামজারি (খারিজ) করানোর অভিযোগে ২ ব্যক্তিকে আটক করে চিরিরবন্দর থানায় পাঠানো হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভূমি অফিসে মিস কেসের শুনানিতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, হাফিজ উদ্দিনের ছেলে আরাফাত হোসেন ও শমসের আলীর ছেলে ফজলার রহমান। তাদের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া গ্রামে।
জানা গেছে, ভুয়া ওয়ারিশন কাগজপত্রের মাধ্যমে জমির নামজারি করানোর বিষয়টি মিস কেসের শুনানিতে উঠে আসে। এ সময় শুনানিতে জাল কাগজপত্র প্রদর্শনের অভিযোগে আরাফাত হোসেন ও ফজলার রহমানকে আটক করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ। পরে তাদের থানায় পাঠানো হয়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর নবী জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন