ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় জন পুরুষ, দুই জন নারী ও একটি শিশু রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হোটেলটির চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং প্রাণহানির ঘটনা ঘটে।
ওই এলাকায় একাধিক হোটেল রয়েছে। সেইসব হোটেলে সাধারণত ভিনরাজ্য এবং বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য মানুষজন গিয়ে থাকতেন। এই হোটেলেও বাংলাদেশ থেকে আসা বহু মানুষ উঠেছিলেন। আবাসিকরা রাতে ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর তারা বেরোতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। ওই বহুতলে ঢোকা-বেরনোর জন্য একটাই মাত্র পথ, সেটিও যথেষ্ঠ সংকীর্ণ। আগুন লাগার পর হোটের কর্তৃপক্ষের কারও দেখা মেলেনি বলে অভিযোগ।
তথ্যসূত্র : এনডিটিভি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন