আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে র্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP) দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান।”
সকালে দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মডার্ন মোড় ও কোতোয়ালি থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা এবং আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ অবদান সংরক্ষণ ও সম্মান প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ আদিবাসী পার্টি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আরতি হাঁসদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাসিল স্বপন কিসকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএএস সুপারিনটেনডেন্ট বিকাশ হাঁসদা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জের্ভাস মারান্ডীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মী ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণের পাশাপাশি তাদের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আদিবাসী ধাত্রীদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
দিনব্যাপী কর্মসূচিতে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদানের কর্মসূচিও রাখা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন