রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনকের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৯ আগস্ট ২০২৬, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে বিগত দুই বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের সম্মানিত উপদেষ্টা আব্দুর রাজ্জাক খানসহ অন্যান্য উপদেষ্টারা মিলে সাবেক সভাপতি ফতেনুর আলম বাবুকে আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন।নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শফিকুর রহমান জন, জাভেদ খসরু, আহাদ জামান, শাহ্ শফি আনসারি, মো. রুহুল আমিন, সোনিয়া সুলতানা, মো. মাসুদ, এএইচএম কামাল মিল্টন, এইচএম ইস্রাফিল, সৈকত এবং মো. মনিরুজ্জামান বকুল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে এই আহ্বায়ক কমিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা ও নতুন কমিটি গঠনের প্রস্তুতি নেবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন