দিনাজপুরের কাহারোল উপজেলায় ঝুর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবার ও রবিবারের টানা ২ দিনের বৃষ্টিতে শত শত বিঘা কাটা ধান জমিতে ভেসে উঠেছে। এছাড়াও পানি জমে সদ্য রোপণ করা আলুক্ষেত বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকেরা। শীতকালীন ফসল পিয়াজ, রসুন, সরিষা, টম্যাটো, ফুলকপি, বাধাকপি ও ইট ভাটার কাঁচা ইট ক্ষতির মুখে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শত শত কাটা ধান জমিতে ভেসে উঠেছে। নষ্ট হতে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। অগ্রাহায়ণের এই সময়ে মাঠে মাঠে রোপা আমন ধান কাটার ধুম পড়েছিল। শত শত কৃষকের ধান কেটে শুকানোর জন্য জমিতে পড়ে ছিল। হঠাৎ শুক্রবার রাতে বৃষ্টিতে পানি জমে কাটা ধান ভেসে উঠে। অনেকের ধান ডুবে থাকার কারণে ধান গজানোসহ পচনের আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে যেসব কৃষক আগাম জাতের আলু পিয়াজ সরিষা ও শীতকালীন বিভিন্ন শাক-সবজির আবাদ করেছে জমিতে পানি জমে থাকায় আলু পিয়াজের বীজ মাটির নিচে পচে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। বৃষ্টির কারণে ফুলকপিতে ছত্রাক জমে নষ্ট হচ্ছে। উপজেলার বলরামপুর গ্রামের আমন ধান চাষি শহিদুল ইসলাম জানান, তার ৮বিঘা মাটি ধান কাটা অবস্থায় পড়ে আছে মাটিতে অন্যদিকে কাজি কাটনা গ্রামের শফিকুল ইসলাম বলেন, ৫ বিঘা আমন ধান কাটার পর পানিতে ভিজে গেছে।
অন্যদিকে আলু চাষি জমীস বলেন, ২ বিঘা জমিতে আলু রোপণ করেছি যদি গাছ না ওঠে মারাত্ব ক্ষরিত মুখে পড়তে হবে।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান বলেন, বৈরী আবহাওয়ায় ২দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কাটা ধান পিয়াজ রসুন আলুসহ বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। দ্রুত পানি নেথে গেলে তেমন ক্ষতি হবেনা। নইলে ধানসহ বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন