দিনাজপুরের বিরল উপজেলায় দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে মানবিক ও উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করার পর অফিশিয়ালি বিদায় নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর বিরল এরিয়া প্রোগ্রাম (এপি)। দীর্ঘ মেয়াদী এই প্রকল্পের সফল সমাপ্তিতে সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল রায়।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শুরু থেকেই বিরল উপজেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিল। বিশেষ করে শিশু অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সংস্থাটি ব্যাপক অবদান রেখেছে। দীর্ঘ এই পথচলায় স্থানীয় জন গণের সাথে সংস্থাটির একটি সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। বিরল উপজেলার যেকোনো উন্নয়ন মূলক কার্যক্রমে স্থানীয় সচেতন মহলও সব সময় এই সংস্থাকে আন্তরিক ভাবে সহযোগিতা করে আসছিল।
সংস্থার কার্যক্রম সমাপ্তি প্রসঙ্গে মাহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল রায় জানান, দিনাজপুরের বিরল উপজেলায় এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘ দিন ধরে সুনামের সাথে কাজ করে আসছিল। আজ থেকে তাদের বিরল উপজেলা থেকে সকল কার্যক্রম সমাপ্ত হয়ে গেছে। তাদের সাথে আমার শুরু থেকেই অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তাদের যে কোনো প্রয়োজনে আমিও তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করতাম। আজ তাদের বিদায়ের খবর শুনে সত্যিই খুব খারাপ লেগেছে।
তবে, এই সুনামধন্য প্রতিষ্ঠানটি বিরল বাসীকে অনেক কিছু দিয়ে গেছে, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল উপজেলা থেকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম গুটিয়ে নিলেও, তাদের রেখে যাওয়া টেকসই উন্নয়ন প্রকল্প এবং মানবিক শিক্ষা বিরলের মানুষের মাঝে দীর্ঘ দিন সুফল বয়ে আনবে।
এই প্রতিষ্ঠানের ম্যানেজার, সকল কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন