রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
একনেকে অনুমোদিত প্রকল্পটির মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা এবং রংপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা।
এ প্রকল্পের পাশাপাশি রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার আরেকটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
প্রশাসক বলেন, ‘রংপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই আন্তরিক। তিনি চলতি অর্থবছরে রংপুরের উন্নয়নে মোট ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। এ জন্য রংপুরবাসী গর্বিত। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন