সবজি হিসেবে শিম অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি ফসল। শিম চাষের জন্য উপযুক্ত সময় নির্বাচন এবং সঠিক পরিচর্যা সফলতার অন্যতম শর্ত। সাধারণত ভাদ্র থেকে আশ্বিন মাস (আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত) শিম চাষের উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়।
আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলে শিম গাছে ফুল ও ফলন ভালো হয়, যা শীতকালে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।সঠিক জাত নির্বাচন ও মাটির প্রস্তুতি শিম চাষে সাফল্যের মূল চাবিকাঠি।শিম চাষের জন্য দো-আঁশ বা বেলে-দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী। জমি তৈরির সময় পর্যাপ্ত জৈব সার ও গোবর ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা নিশ্চিত করা প্রয়োজন। ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা নিশ্চিত করা প্রয়োজন।
মাত্র ২০ দিনে কলা মোটাতাজা করে বাজারজাত করার বিশেষ পদ্ধতি
দিনাজপুরে কৃষকের মাঝে সার ও গাছের চারা বিতরণ
ফিড ছাড়াই দেশি মুরগি পালনে লাভবান হওয়ার সহজ উপায়
বীজ বপনের ক্ষেত্রে সারিতে বপন করা ভালো, যাতে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল নিশ্চিত করতে মাচা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যা ফলন বৃদ্ধিতে সহায়তা করে। শিম গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।গাছে ফুল আসার সময় এবং ফল ধরার সময় নিয়মিত পানি সেচ ও সঠিক মাত্রায় সার প্রয়োগ করা হলে ভালো ফলন পাওয়া যায়।
জাব পোকা বা ফল ছিদ্রকারী পোকা দমনে বালাইনাশক ব্যবহারের পরিবর্তে জৈব পদ্ধতি বা সঠিক কীটনাশক প্রয়োগ করতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কার এবং গাছের গোড়ার মাটি আলগা করে দেওয়াও ফলন বাড়াতে সাহায্য করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে বীজ বপন করলে শিম চাষ থেকে কৃষকরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন