দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জজ মিত্র চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগমসহ স্থানীয় কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন