দিনাজপুরের কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কমলপুর গ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্থানীয়দের আয়োজনে এ খেলার আয়োজন করা হয়।
খেলাকে কেন্দ্র করে উত্তর কমলপুর গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা উপস্থিত হন। খেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্য ললিতা রায়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মো. মুক্তার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফয়জার হোসেন।
বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের সংস্কৃতি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এসব খেলাকে ধরে রাখতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকরা ভবিষ্যতেও স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন