কুড়িগ্রামে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন থানার পুরুষ ও নারী দল অংশ নেয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
পুরুষ বিভাগের ফাইনালে ভূরুঙ্গামারী থানা দলকে রানার্সআপ করে কুড়িগ্রাম থানা দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে কচাকাটা থানা দল রানার্সআপ এবং নাগেশ্বরী থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজির হোসেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মওলানা নিজামউদ্দিন, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ আমন্ত্রিত অতিথিরা।
ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড়, পুলিশ সদস্য, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় বিভাগের দলগুলো ক্রীড়া নৈপুণ্য ও দলীয় শৃঙ্খলার পরিচয় দেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সম্প্রীতি আরও বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনি, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন