দিনাজপুরের খানসামায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ খেলার আয়োজন করা হয়।
খেলায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছয়টি তান্ত্রিক দল অংশ নেয়। প্রতিযোগিতায় তান্ত্রিকরা নিজ নিজ মন্ত্র প্রয়োগ করে পাতাসরূপী ব্যক্তিকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ দেখা যায়।
খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ডাঙ্গাপাড়া মাঠে ভিড় করেন। দীর্ঘদিন পর এমন একটি ঐতিহ্যবাহী খেলার আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম, আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও থানা বিএনপির সদস্য ইয়াসিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতা শেষে নীলফামারীর শাহাদাত তান্ত্রিক বিজয়ী হন। বিজয়ী হিসেবে তাকে প্রথম পুরস্কার হিসেবে একটি ছাগল উপহার দেওয়া হয়।
মো আরিফ ইসলাম
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
তারিখঃ ২৯/০৮/২০২৬
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন