দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া আগ্রা আশারডাঙ্গা মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে আগ্রা আত্রাই মানব উন্নয়ন যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার, আগ্রা আত্রাই মানব উন্নয়ন যুব সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন