দিনাজপুরের বিরলে কাজিপাড়া খেলার মাঠ দখলকে কেন্দ্র মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রাণীপুর ইউপি'র কাজিপাড়া হাটের হাটসেটে সংবাদ সম্মেলন করেন, কাজিপাড়া জনকল্যাণ সমিতি-এর সভাপতি মোঃ আব্দুল হাকিম। এসময় ওই এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল হাকিম তার লিখিত বক্তব্যে বলেন, আজ আমরা কাজিপাড়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের একমাত্র খেলার মাঠ রÿার দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ধরে রাণীপুকুর ইউপি'র কাজিপাড়া মৌজায় ২৪১ নং খতিয়ানভূক্ত ১২১৪নং দাগের ১.৬৭ একর সরকারি এপি জমি স্থানীয়রা খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছেন। মাঠটিতে নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সম্প্রতি মাঠসংলগ্ন জমিতে স্থাপনা নির্মাণ ও ব্যাক্তিগত দখলের চেষ্টা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। গত ১ আগস্ট দিবাগত রাতে মোঃ আব্দুল কাইয়ুম ও তার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম মিলন বাঁশ ও টিনের বেড়া দিয়ে মাঠসংলগ্ন আংশিক জমি দখলের চেষ্টা করেন।
পরদিন ২ আগস্ট বিকেলে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বিষয়টি নিয়ে ঘটনাস্থলে গেলে উভয় পÿের মধ্যে উত্তেজনা ও মারপিটের ঘটনা ঘটে। এতে কাজিপাড়া জনকল্যাণ সমিতির সহ-সভাপতি ও কাজিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিÿক (শরীরচর্চা) আব্দুল মান্নান, কাজিপাড়া জনকল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আনারম্নল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক সোহেল এবং নয়নসহ কয়েকজন আহত হন এবং তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলার মাঠ চিহিৃত করে খেলাধূলার প্রতি অনুরাগী হওয়ার জন্য সংশিস্নষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাগণকে নির্দেশ দিচ্ছেন, ঠিক তখনই একদল ভূমি দস্যূ কাজিপাড়া জনকল্যাণ সমিতির খেলার মাঠ অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে এবং আংশিক দখল করে নিয়েছে। বর্তমানে কাজিপাড়া জনকল্যাণ সমিতির পÿথেকে সরকারি বিধি অনুযায়ী উক্ত খেলার মাঠ ও মাঠ সংলগ্ন ক্রীড়া কার্যক্রমে ব্যবহৃতজমির সর্বশেষ গত ৯ আগস্ট-২০২৬ ইং তারিখে বর্তমান সভাপতি মোঃ আব্দুল হাকিম কর্তৃক সংশিস্নষ্ঠ জমির রাজস্ব পরিশোধ করা হয়েছে।
আমরা চাই, খেলার মাঠটি কোন ব্যাক্তি বা গোষ্ঠীর ব্যাক্তিগত দখলে না গিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকুক এবং সরকারি জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক। মাঠকে কেন্দ্র সংঘটিত মারপিট ও বিরোধের সুষ্ঠু তদন্ত্ম করে দোষীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি খেলার মাঠটি রÿায় সংশিস্নষ্ট প্রশাসনের কার্যকর হস্ত্মÿেপ কামনা করছি। সেই সাথে আপনাদের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য উপজেলা প্রশাসন ও সংশিস্নষ্ট কর্তৃপÿের সদয়দৃষ্টি কামনা করছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন