দিনাজপুরের পার্বতীপুরের ইন্দ্রপুরে মাদক বিরোধী সমাবেশ ও প্রীতি কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইন্দ্রপুর যুব সংঘের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও প্রীতি কাবাডি ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বিজলী ক্যাবলস এর দিনাজপুর এরিয়া ম্যানেজার নুর নবী।
কাবাডি সংগঠক মাসুদ রানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বিটিভির ভাওয়াইয়া শিল্পী ওয়াহেদুল ইসলাম, স্থানীয় সাবেক হাডুডু খেলোয়াড় ও সাবেক ইউপি সদস্য নুর ইসলাম দুলাল, ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ রায়, খলিল উদ্দিন, বীরেন্দ্র নাথ প্রমুখ বক্তব্য রাখেন।
খেলায় চিরিরবন্দরের বেলতলী কাবাডি ক্লাব তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ম্যাচে ৩২-৩০ পয়েন্টে পার্বতীপুরের ইন্দ্রপুর যুব কাবাডি ক্লাবকে পরাজিত করেছে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন চিরিরবন্দরের তাহমিদ বারী মিঠু।
খেলাটি ২৪-২৪ পয়েন্টে সমতা হওয়ার পর চিরিরবন্দরের মিঠু সুপার রেইড করে ৩ পয়েন্ট নিলে ২৭-২৪ পয়েন্টে এগিয়ে যায় চিরিরবন্দর। এক পর্যায়ে ইন্দ্রপুর ২৯- চিরিরবন্দর ৩০ পয়েন্ট হলে খেলায় টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় ইন্দ্রপুরের সেনাবাহিনীর খেলোয়াড় সুজন রেইড দিতে গিয়ে ধরা পড়লে চিরিরবন্দরের পয়েন্ট হয় ৩১। রেইডার ধরা পড়ে আউট হওয়ার পুর্বে একজন এন্ট্রি লবি লাইন ক্রস করলে ইন্দ্রপুরের
পয়েন্ট দাঁড়ায় ৩০। শেষ রেইডে চিরিরবন্দরের মিঠু একজন এন্ট্রিকে স্পর্শ করে ফিরে আসলে চিরিরবন্দরের পয়েন্ট দাঁড়ায় ৩২।
খেলাটি পরিচালনা করেন রেফারী মোরশেদ উল আলম, নজরুল দুলাল। টেবিল অফিসিয়াল হিসেবে ৩০ সেকেন্ড ও ডু অর ডাই দায়িত্ব পালন করেন মাসুদ রানা, ধারাভাষ্যে রুহুল আমিন, স্কোরার হিসেবে দুলাল দায়িত্ব পালন করেন।
ইন্দ্রপুর দলের পক্ষে নজরুল, ফায়ার সার্ভিসের জুয়েল, সেনাবাহিনীর সুজন ও চিরিরবন্দরের মিঠু, কামরুজ্জামান, আশরাফুল ভাল খেলেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন