দিনাজপুরের বিরলের ব্রহ্মপুর ও পাইকপাড়া যুবসমাজের উদ্যোগে স্থানীয় কারিতাস মাঠে পাতা খেলা ও দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার)।
বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী মুসাবভীর রফিক (সোহান) এর সভাপতিত্বে বিশেষ অতিথি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রসিদ (রাজু), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বেনজীর আলী বাবুসহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, যুবদল, ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্মআহ্বায়কবৃন্দ এবং বীরমুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য মাহাতাব আলী বাবু এবং যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম (রফিক) সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সুসম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন