দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম, ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, উপজেলা বিএনপির কোষাধাক্ষ রেজাউল করিম মনি, ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক একেএম জাকারিয়া জাকির, যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রুহুল আমিন (বাবু) এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল ইসলাম।
অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ও ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আরজু রহমান হিরু।
ফাইনালে সেতাবগঞ্জ দলকে এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের হারাগাছ দল।
মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন