দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে কে.এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার মানিক।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ-সুন্দরভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বীরগঞ্জের প্রতিটি এলাকায় খেলাধুলার এমন আয়োজন আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন