দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্ট–২০২৬’।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় নীলফামারী নারী ফুটবল একাডেমি ও পঞ্চগড় নারী ফুটবল দল।
১০নং মোহনপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ নারী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, নারীদের খেলাধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারী ফুটবলের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন