দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা নিজপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল খেলার গোলপোস্ট তৈরি ও স্থাপন করা হয়েছে।
নিউজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করেন ২৪-এর গণঅভ্যুত্থানে সরকার পতন আন্দোলনের বীরগঞ্জ উপজেলার জুলাই যোদ্ধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম। এছাড়াও সহযোগিতা করেন সমাজসেবক রজিবুল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মনছুর আলী, মোঃ মমিনুল ইসলাম মুন্না খান, শাহিন কাদের ও বাবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সভাপতি মোঃ আরিফ হোসেন। এছাড়াও অতিথি ও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ হাসান, মোঃ আবু আহেব ও মোঃ আশরাফুল জামান বুলেটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ মাদক, ক্যাসিনো, জুয়া এবং মোবাইলভিত্তিক অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। তাদের এসব কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ।
তাদের মতে, বিদ্যালয়ের মাঠে গোলপোস্ট স্থাপনের ফলে শিশু-কিশোর ও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হলে তারা মাদক ও জুয়াসহ বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে।
উদ্যোক্তারা বলেন, “মাদক নয়, খেলাধুলা; জুয়া নয়, সুন্দর ভবিষ্যৎ”— এই প্রত্যয় নিয়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, এলাকার তরুণ সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ভবিষ্যতে আরও বেশি খেলাধুলার আয়োজন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন