ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই স্লোগান নিয়ে গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোটর্স (সিজন-২) উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনডোর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সারাদেশের ন্যায় প্রধান মন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালীভাবে গাইবান্ধায় নতুন কুুঁড়ি স্পোটর্স (সিজন-২) এর উদ্বোধন করেন। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, খেলোয়াড়রা অংশ গ্রহণ করে।
ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুুঁড়ি স্পোটর্স অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার মো. দুলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ফয়সাল কবির রানা প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ‘নতুন কুুঁড়ি’ স্পোটর্স ২০২৬-২০২৭ (সিজন-২) এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা সারাদেশে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন