চীন ও মালয়েশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী হকি দল।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পুল ‘এ’-র ম্যাচে দক্ষিণ কোরিয়া ৮-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে। টুর্নামেন্টে এটি লাল-সবুজ দলের টানা তৃতীয় হার।
ম্যাচের শুরু থেকেই কোরিয়ান আক্রমণভাগের সামনে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই তিন গোল হজম করার পর দ্বিতীয় কোয়ার্টারে আরও তিনবার ডিফেন্স ভেদ করে প্রতিপক্ষ।
বিরতির পর খেলার ধার বজায় রেখে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে যথাক্রমে একটি করে গোল আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২৫ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ২৭ সেপ্টেম্বর চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন