কখনো প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের মাঠে, কখনো তরুণদের হাতে খেলার বল তুলে দিচ্ছেন। আবার কখনো নিজেই বল হাতে ঘুরে বেড়াচ্ছেন এক মাঠ থেকে আরেক মাঠে। উদ্দেশ্য একটাই—মাদক ও জুয়ার অন্ধকার থেকে যুব সমাজকে বের করে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়র প্রার্থী আতিয়ার রহমান।
আজ শুক্রবার বিকেলে পার্বতীপুর পৌরসভাধীন সরকারপাড়া মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিয়ার রহমান। সেখানে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
এরপর পৌরসভাধীন আব্দুস শাফি মেমোরিয়াল স্কুল মাঠে গিয়ে যুবকদের হাতে তুলে দেন খেলার বল। শুধু একটি মাঠে সীমাবদ্ধ না থেকে পৌর এলাকার বিভিন্ন খেলার মাঠে বল হাতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তরুণদের সঙ্গে কথা বলছেন, খেলাধুলায় উৎসাহ দিচ্ছেন এবং মাঠকে প্রাণবন্ত করার বার্তা দিচ্ছেন।
পার্বতীপুরের বিভিন্ন মাঠে এখন দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য—তরুণদের হাতে খেলার বল, আর তাদের পাশে মেয়র প্রার্থী আতিয়ার রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন