জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর রংপুর বিভাগীয় পর্যায়ের মহিলা ভলিবল প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর সরকারি কলেজ।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় উত্তর বাংলা কলেজ, লালমনিরহাটকে পরাজিত করে এ গৌরবময় সাফল্য অর্জন করে দিনাজপুর সরকারি কলেজের মহিলা ভলিবল দল।
এ অর্জনে অংশগ্রহণকারী খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে দিনাজপুর সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁদের এই সাফল্য কলেজের ক্রীড়াঙ্গনের সুনাম ও গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।
আগামীতে জাতীয় পর্যায়েও সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কলেজ পরিবার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন