হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী), টেবিল টেনিস, দাবা, ক্যারাম এবং আন্তঃহল ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা ৭ ঘটিকায় হাবিপ্রবি জিমনেসিয়ামে ইনডোর গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু তার একাডেমিক অর্জনে নয়, শিক্ষার্থীদের মনন, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশেও প্রতিফলিত হয়। ক্রীড়াঙ্গন হলো সেই বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। আন্তঃঅনুষদীয় ও আন্তঃহল ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় তোমরা ক্রীড়া নৈপুণ্যের পাশাপাশি সৌহাদর্য ও সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। জয়-পরাজয়ের ঊর্ধ্বে ক্রীড়ার এই বন্ধন অটুট থাকুকÑএটাই আমার প্রত্যাশা। পাশাপাশি, এ প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া হল এর হল সুপার প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, শহীদ নূর হোসেন হল এর হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, শহীদ আবরার ফাহাদ হল এর হল সুপার প্রফেসর ড. আবুল কালাম, বিভিন্ন অনুষদীয় শিক্ষকবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদল এর সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন