শরীরে ২০ বছর ধরে বয়ে বেড়া আড়াই কেজি ওজনের টিউমারের ভার থেকে মুক্ত হলেন ৬০ বছরের বৃদ্ধ মোঃ আসমত আলী। গতকাল দিনাজপুরের তিস্ত্মা ক্লিনিকে দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যÿ অধ্যাপক ডাঃ মোমেনুল হক এর নেতৃত্বে ২ ঘন্টা সফল অস্ত্রোপচারের মাধ্যমে এই ঝুলন্ত্ম টিউমার কেটে ফেলেন।
অধ্যাপক ডাঃ মোমেনুল হক বলেন, একমাস পূর্বে রোগী আসমত আলী আমার কাছে আসেন এবং বলেন আমাকে এ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করেন। আমি শরীরে এত বড় ভার আর বইতে পারছি না। থুতনির নিচ থেকে বুক পর্যন্ত্ম ঝুলন্ত্ম টিউমারটি একমাস ধরে পরীÿা-নিরীÿা করে অপারেশনের সিদ্ধান্ত্ম নিলাম এবং অপারেশন করে সফল হয়েছি।
রোগী আসমত আলীর পুত্র ফরিদুল ইসলাম জানান, অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু কেউ সাহস পায়নি। মোমেনুল স্যার সাহস করে অপারেশন করেছেন।
রোগী আসমত আলী বলেন, এটি ছিল আমার অভিশপ্ত জীবন। এখন আমি সাছন্দ বোধ করছি। বিশ বছর ধরে যে কষ্ট ভোগ করেছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এছাড়া এই টিউমার দেখে অনেকে ঘৃণা করতো ও অনেকে ভয় করত। আমার কাছে আসতো না। মহান আলস্নাহ তায়ালার রহমতে ও ডাঃ মোমেনুল হকের চেষ্টায় আজ থেকে আমি সুস্থ শরীরে সমাজে বসবাস করতে পারবো। মোঃ আসমত আলী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি গ্রামের মৃত হাসান আলীর পুত্র।
দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যÿ অধ্যাপক ডাঃ মোমেনুল হক একজন নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক। তিনি প্রতিনিয়ত দিনাজপুরে ল্যাব এইড হাসপাতালে সুনামের সাথে চিকিৎসা দিয়ে আসছেন। তার এই সফলতা কামনা করেছেন রোগী ও রোগীর পরিবারবৃন্দ।