দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের কিডনি রোগে আক্রান্ত রোমেনা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রোমেনা বেগমের অসুস্থতা ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপনের খবর জানতে পেরে তিনি তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ রোমেনার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় রোমেনা বেগমের চিকিৎসার জন্য আক্কাস আলী ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
রোমেনা বেগম বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগলেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, অসুস্থ রোমেনার চিকিৎসায় আরও সহযোগিতা প্রয়োজন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তার চিকিৎসা চালিয়ে নেওয়া সহজ হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন