হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দিবসটি পালন উপলক্ষে জেলা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত ধোয়া প্রদশর্নী ও অনুশীলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা পরিবেশ ক্লাবের আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ২০ থেকে ২৫ সেকেন্ড হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ক্লাবের উপদেষ্টা ওয়াজির রহমান রাফেল, মাজেদা খাতুন কল্পনা, শিরিন আক্তার, সহ- সভাপতি রজতকান্তি বর্মন, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, সদস্য রফিক খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আজিজা বেগম, বেসরকারি সংস্থা এসকেএস এর স্মার্ট প্রজেক্টের ম্যানেজার ডা. এসএম শহিদ, ফাইনান্স অফিসার কামরুজ্জামান কাজলসহ অন্যরা।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৫ অক্টোবর সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন