পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি এই শ্লোগানে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬” মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্ত্বরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ সুমা খাতুন-এর নেতৃত্বে এবং পৌর প্রশাসক জনাব দীপংকর বর্মন-এর উপস্থিতিতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দ, বিএনসিসি ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল ও জমে থাকা পানি অপসারণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে জনসাধারণকে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন