দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ -ড্যাব জনসচেতনমূলক লিফলেট বিতরণ করেছে। ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দিনাজপুরে ড্যাবের উদ্যোগে এই লিফটের বিতরণ করা হয়।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী'র নেতৃত্বে মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ও আশপাশের এলাকায় ও বিভিন্ন ওয়ার্ডের রোগীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড্যাব নেতা ডা. মো. নুর আলম জামিউল, ড্যাব নেতা ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মো. নুরুজ্জামানসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন