সাবিলা নূর এর ত্বক ও চুলের ট্রিটমেন্ট ও সৌন্দর্যচর্চায় বিশেষ সংযোজন
ত্বক ও চুলের আধুনিক ট্রিটমেন্ট এবং সৌন্দর্যচর্চায় দিনাজপুরে নতুন সংযোজন বায়ো জিন। জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর উদ্বোধন করলেন প্রতিষ্ঠানটির নতুন শাখার।
মঙ্গলবার সন্ধায় উদ্বোধনকে ঘিরে স্থানীয় নারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। প্রথম দিনেই সেবা নিতে ভিড় করেন অনেকে। ত্বক ও চুলের যত্নে আধুনিক ট্রিটমেন্ট, সঙ্গে সৌন্দর্যচর্চার নানা সেবা দিনাজপুরে যাত্রা শুরু করলো বায়োজিন। জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির নতুন শাখা।
উদ্বোধনকে ঘিরে স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছাড়াও প্রিয় অভিনেত্রীকে দেখতে যেমন অনেকে ছুটে আসেন, তেমনি বায়োজিনের সেবা সম্পর্কে জানতেও ছিল নারীদের মাঝে কৌতূহল।
উদ্বোধনের প্রথম দিনেই পাওয়া যায় ব্যাপক সাড়া। ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা এবং সৌন্দর্যচর্চায় মানসম্মত সেবার প্রত্যাশায় বায়োজিনে আসছেন স্থানীয় নারীরা।
কয়েকজন নারী জানান, দিনাজপুরের নারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, নিজেদের শহরেই যেন আধুনিক ও মানসম্মত ত্বক ও চুলের সেবা পাওয়া যায়। বায়োজিনের যাত্রা সেই প্রত্যাশা পূরণে নতুন একটি সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।
উদ্বোধনের প্রথম দিনেই নারীদের এমন সাড়া প্রতিষ্ঠানটির প্রতি আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে। এখন মানসম্মত সেবা ও গ্রাহকের আস্থা ধরে রাখাই বায়োজিনের সামনে বড় চ্যালেঞ্জ।
ত্বক ও চুলের ট্রিটমেন্ট এবং সৌন্দর্যচর্চায় নতুন এই সংযোজন দিনাজপুরের নারীদের জন্য কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে উদ্বোধনের প্রথম দিনের সাড়া বলছে, প্রতিষ্ঠানটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বেশ ভালোভাবেই।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও ব্যবস্থাপনায় ত্বক ও চুলের বিভিন্ন ট্রিটমেন্টের পাশাপাশি সৌন্দর্যচর্চার সেবা দেওয়া হবে। স্থানীয়দের কাছে সেবার মান ও বিশ্বস্ততাই হবে মূল অগ্রাধিকার।
ওই প্রতিষ্ঠানের ডা. নওরিন বিনতে হাবিব জানান, অথেন্টিক প্রোডাক্ট ও গুণগত মানের প্রতি বিশেষ গুরুত্ব বায়োজিনে রয়েছে ত্বক ও চুলের যত্নে বিভিন্ন ধরনের মানসম্মত প্রোডাক্ট ও আধুনিক ট্রিটমেন্ট সেবা। মানের সঙ্গে আপস না করায় সৌন্দর্যসচেতন মানুষের মধ্যে তৈরি হচ্ছে আস্থা ও চাহিদা।
শাখা উদ্বোধনকালে অভিনেত্রী সাবিলা নূর বায়ো জিনের সঙ্গে রয়েছেন, রয়েছে ব্যক্তিগত সম্পৃক্ততাও। তিনি নিজেও বায়োজিনের প্রোডাক্ট ব্যবহার করেন বলে জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন