স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি, নির্ভুল রোগ নির্ণয় উন্নতমানের সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পঞ্চগড়ে যাত্রা শুরু করেছে বন্ধন ডায়াগনস্টিক সেন্টার। আজ বিকেল ৩টায় পঞ্চগড় সদর উপজেলার তেঁতুলিয়া রোডের রিফাত প্লাজায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য ইউনুস শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘Better Diagnosis, Healthy Tomorrow’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত বন্ধন ডায়াগনস্টিক সেন্টারটি আধুনিক প্রযুক্তি ও ডায়াগনস্টিক সুবিধার মাধ্যমে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার, নির্ভুল রোগ নির্ণয় এবং উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে তাদের এই উদ্যোগ। পঞ্চগড়ের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি কাজ করতে চায়।
বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয় ও উন্নতমানের সেবা প্রদানের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কাজ করতে চায়।
পঞ্চগড় সদর উপজেলার তেঁতুলিয়া রোডের রিফাত প্লাজায় অবস্থিত বন্ধন ডায়াগনস্টিক সেন্টারটি স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক রোগ নির্ণয় সেবা গ্রহণের নতুন একটি ঠিকানা হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন