বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব পেয়েছেন দিনাজপুরের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. বাচ্চু কুমার বোস।
রোববার (৪ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের শর্তানুসারে বলা হয়, সরকার অন্য কোনো কর্মকর্তাকে উক্ত পদে নিয়োগ দিলে অথবা অন্য কোনো বিধিসম্মত কারণে প্রয়োজন হলে তিনি পূর্বপদে ফেরত যাবেন এবং চলতি দায়িত্ব গ্রহনকৃত পদে নিয়োগে সরকারের অন্যান্য সকল বিধি-বিধান/আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. বাচ্চু কুমার বোস (ডা. বি কে বোস) বর্তমানে দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (ইনমাস) প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা-সংক্রান্ত কার্যক্রমে সদস্য (পরিকল্পনা) হিসেবে তিনি এখন থেকে এই চলতি দায়িত্ব পালন করবেন।
সরকারি নির্দেশে প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন