“ডায়াবেটিসে দেরি নয় ব্যবস্থা নিন এখনই” এবারে এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে ।দিবসটি উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতি নানা অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানের মধ্যে ছিলো সকাল ৮টায় ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প উদ্ধোধন, সকাল সাড়ে ৯টায় বণার্ঢ্য র্যালি এবং সকাল ১০টায় আলোচনা সভা । সমিতির সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এবং রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা: মো: আব্দুর রউফ‘র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর উন্নয়ন কতর্ৃপক্ষ চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপি আহবায়ক মো: সামসুজ্জামান সামু, সম্মানিত অতিথির বক্তব্য দেন রংপুর জিলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপি‘র আহবায়ক মো: সাইফুল ইসলাম । অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও ডায়াবেটিস রোগ নিয়ে প্রধান আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: জাহাঙ্গির কবীর পলাশ ।এরপর আগত রোগীদের মধ্যে থেকে বেশ কজন ডায়াবেটিক রোগ প্রতিকার এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বিশেষঞ্জ চিকিৎসক মো: জাহাঙ্গীর কবীর পলাশ প্রশ্নের উত্তর দিয়ে রোগীদের নজর কেড়ে নেন ।।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর । অনুষ্ঠানে সমিতির আজীবন সদস্য বার্ষিক সদস্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক দুটো মেডিকেল কলেজের নার্সেস শিক্ষাথর্ী,গার্লস গাইড বিভিন্ন্ন বণিক সমিতির সদস্য,বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন