দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া (বাঘডাঙ্গা) ঈদগাহ মাঠ উন্নয়নকল্পে ২য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল।
নিজপাড়া যুব সমাজ, বাঘডাঙ্গা ঈদগাহ কমিটি ও ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে এবং বীরগঞ্জ গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগীতায় আগামীকাল শনিবার বাদ আছর হইতে নিজপাড়া-১ সরঃ প্রাঃ বিদ্যালয় মাঠ, নিজপাড়া, বাঘডাঙ্গা, বীরগঞ্জ, দিনাজপুরে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন মাওলানা মুফতি সাঈদ আহমাদ (কলরব) ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী জাহিদুল ইসলাম, দিনাজপুরী। বিশেষ বক্তা হিসেবে থাকবেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা সালাফিয়্যাহ কওমী মাদ্রাসার শিক্ষক নব মুসলিম আব্দুল্লাহু আল-আয়াত।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন দিনাজপুর-০১ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান (আনিস)।
মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মোঃ আব্দুল বাসেদ (মাস্টার) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কল্যাণী উচ্চ বিদ্যালয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন