প্রায় ৩শ বছরের ঐতিহ্যকে ধরে রেখে উপমহাদেশের ঐতিহাসিক কান্তজিঁউ মন্দির জুড়ে শুরু হয়েছে শ্রী শ্রী কান্তজিঁউ রাস উৎসব। যা কান্তজিউ রাস মেলা নামে পরিচিত। শুধু দিনাজপুর বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয় ভারত থেকে প্রচুর দর্শনার্থী অংশ নেয় কান্তজিউ রাস মেলায়। এক মাস ব্যাপি জমকালো এই মেলায় সনাতন ধর্মের পুজা প্রার্থনাসহ চলে নানা আয়োজন। মেলাকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। এই মেলা উদ্বোধন হলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে।
ধর্মীয় গ্রন্থ অনুসারে, শ্রীকৃষ্ণের অনেকগুলো লীলা আছে। এর মধ্যে শ্রেষ্ঠতম লীলা হলো রাসলীলা। কার্তিক মাসের পূর্নিমা তিথিতে শ্রী কৃষ্ণ তার গোপীদের নিয়ে বৃন্দাবনে রাস উৎসবে মেতে উঠতেন। সেই ধারা অনুসারে দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মানের পর ১৭৫২সাল থেকে প্রতিবছর কান্তজিউ রাস উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে রাস মেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন দিনাজপুর-১ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
দূর দুরান্ত থেকে হিন্দু ধর্মীয় ধর্মগুরু, সাধু ও ভক্তরা দল বেধে ছুটে আসে এই রাস মেলায়। ভক্তরা তাদের ভাগ্য পরিবর্তন, ভাগ্যলিপিসহ বিগত দিনের অনুসচনা ও আগামী দিনের সুষ্ঠ জীবন-যাপনের লক্ষ্যে স্রষ্টার নিকট পূজা অর্চনা করেন কান্তজিউ মন্দিরে। পাশাপাশি মেলায় নানান রকমের দোকানপাটসহ সার্কাস, পুতুল নাচ ও অন্যান্য আয়োজন রাখা হয়েছে।
এদিকে মেলা সুষ্ঠভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহীনি মন্দিরসহ চারপাশে মোতায়েন রাখা হয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।
ঐতিহাসিক কান্তজিউ মন্দির ১৭০৪ সালে মহারাজা প্রাণনাথ নির্মান কাজ শুরু করে। তিনি মারা গেলে তার ছেলে রাজা রামনাথ ১৭৫২ সালে নির্মান কাজ সম্পন্ন করে। সেই থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে কান্তজি রাস মেলা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন