কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশু দুটি সম্পর্কে খালাতো ভাই-বোন।
নিহত শিশুরা হলো, চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা দুজনেই পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানি লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহতদের সম্পর্কের জেঠা আবু বক্কর জানান, বেলা ১১টার দিকে দুই শিশু প্রতিবেশী অপর এক শিশুর সঙ্গে ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়ি চলে যায়।
পরবর্তীতে দুপুর ১টার দিকে স্থানীয়রা সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেন। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে প্রথমে সিয়াম এবং পরে পানির নিচ থেকে মোফাসসিরার নিথর দেহ উদ্ধার করেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন