গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। তাদের জন্মও হয়েছিল একই দিনে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (চৌধুরীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, আশরাফুলের ১ বছর ১০ মাস বয়সী মেয়ে মিশকাতুল জান্নাত এবং একই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আরাফ মিয়া।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির সামনে খেলতে গিয়ে শিশু দুটি পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন